শুভেন্দুর নজরে অভিষেকের ‘প্রাসাদ’! হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

শুভেন্দুর নজরে অভিষেকের ‘প্রাসাদ’! হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে? সরকার কি সম্পত্তি নিলাম করবে? বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জবাবি ভাষণে এমনই ইঙ্গিত মিলেছে, মত রাজনৈতিক মহলের। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের প্রাসাদগুলোকে রাস্তায় মাথার উপর ছাদ না থাকা সাধারণ মানুষদের রাখা হবে! এমনই বার্তা এদিন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা বিজেপি সরকারের। জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। এবার বিধানসভা অধিবেশনের শেষের দিনই সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার বিল আসছে! সেই কথাও আজ, মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে জানালেন শুভেন্দু অধিকারী।

দুর্নীতি, মাফিয়ারাজ, গুন্ডামি কোনওভাবে বরদাস্ত করা হবে না। সরকার গঠনের পরই সেই কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তাও দেওয়া হয়েছে। এদিন সেই বিষয়ে জোর গলায় বক্তব্য রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ, মঙ্গলবার বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দেন শুভেন্দু। সেখানেই তৃণমূল কংগ্রেস আমলের বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ তিনি উত্থাপন করেন। রাজ্যে পালাবদলের পরে দিকে দিকে তৃণমূলের প্রাক্তন নেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকা ক্রমে দীর্ঘতর হচ্ছে। এদিন সেই বিষয়েও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

শুভেন্দু বলেন, “আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটাও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে, আমার দপ্তর… স্বরাষ্ট্র দপ্তর, অনেকেই ভাবছেন দু’মাস থাকলাম আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনেই বিএ কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি নিলাম করব।” শুধু তাই নয়, এরপরই জোরালো গলায় মুখ্যমন্ত্রী বলেন, “ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে, তাঁদেরকে রাখাব।” এই কথা বলার পরেই বিধানসভায় বিজেপি মন্ত্রী-বিধায়কদের মধ্যে প্রবল উৎসাহ, হইচই দেখা যায়।

প্রসঙ্গত, ওই হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনের’  একাধিক নির্মাণ বেআইনি বলে অভিযোগ তুলেছে। তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেকের নাম জড়িয়েছে। সিআইডি জেরার মুখোমুখি ডায়মন্ড হারবারের সাংসদ। তাহলে কি এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সম্পত্তি, প্রাসাদের দিকে ‘নজর’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? ওই সম্পত্তি কি আগামী দিনে সরকার বাজেয়াপ্ত করবে? সেই চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *