এতদিন শুধু লেনদেনেই সীমাবদ্ধ ছিল গুগল পে। এবার পরিধি বাড়িয়ে কেনাকাটাতে অর্থাৎ পোশাক কিনতেও সাহায্য করবে এই অ্যাপ। জানা যাচ্ছে, এতে এবার যুক্ত হচ্ছে ‘ডিসকভার’ বলে একটি সেকশন। এখানে পাবেন ভিজ্যুয়াল সার্চ, ভার্চুয়াল ট্রাই-অনের পাশাপাশি কেনাকাটার অপশন।
জানা গিয়েছে, এই ফিচারে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী পোশাক ও ট্রেন্ডগুলো দেখতে পারবেন। হতেই পারে আপনার অন্য কোথাও কোনও পোশাক পছন্দ হয়েছে, সেটির ছবি আপলোড করে বা নতুন করে ছবি তুলে অনলাইনে সেই ধরনের অন্য পোশাক খুঁজতে পারেন। কিছু নির্দিষ্ট পোশাকের ক্ষেত্রে পাবেন ‘ভার্চুয়াল ট্রাই-অন’ অপশন। গুগল জানিয়েছে, এই অভিজ্ঞতাটি ব্যবহারকারীদের ‘শপিং গ্রাফ’-এর ওপর ভিত্তি করে তৈরি, যাতে ৬০ বিলিয়নেরও বেশি পণ্যের তথ্য রয়েছে।
আরও পড়ুন:
নিশ্চয়ই ভাবছেন গুগল পে-এর মাধ্যমে শুধুই দেখা যাবে নাকি কেনাকাটাও করা যাবে? জানা যাচ্ছে, কোনও কিছু পছন্দ হলে নিজের ইচ্ছে মতো পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে কেনাকাটাও করতে পারবেন। তবে এরজন্য আপনাকে মার্চেন্টের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। কেনাকাটার প্রক্রিয়াটি গুগল পে-এর মাধ্যমে শুরু হলেও চেকআউট হবে অন্যত্র। তবে এই মুহূর্তে সকলে এই ফিচারের সুবিধা পাবেন না। অ্যাপটি আপডেট করুন, যদি নিচে একটি ডিসকভার আইকন পান, তাহলে আপনি ভাগ্যবান।
That is enormous. . A brand new Uncover tab is rolling out in India .. What it does: • Vogue feed customized to style, powered by 60B+ merchandise in Google’s Procuring Graph • Digital try-on from any itemizing • Add a photograph of an outfit, get the closest matches on the open internet • Faucet by means of to the service provider to pay • Every day outfit seems to be delivery quickly How one can get it: replace Google Pay, open the Uncover icon on the backside. Google calls it a pilot, open to a choose variety of customers for now, so the icon won’t be there for everybody but.
— Shruti (@heyshrutimishra) November 2, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
