শিল্পাঞ্চলে ৭০ লক্ষের সোনার গয়না চুরি করে কলকাতায় গা ঢাকা! ট্যাংরা থেকে গ্রেপ্তার ২

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দুর্গাপুরের একটি বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়েছিল। সেই ঘটনায় কলকাতার ট্যাংরা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃত দু’জনকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

জানা গিয়েছে, ১৬ সেপ্টেম্বর দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বেনাচিতির একটি বাড়ি থেকে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়। ঘটনার পর শিল্পাঞ্চল ছেড়ে কলকাতায় গা-ঢাকা দেন দুই অভিযুক্ত। পরিবারের সদস্যরা বাড়িতে এসে দেখেন, বাড়ির সামনের দরজা বাইরে থেকে বন্ধ, অথচ পিছনের দরজা খোলা। বাড়ির ভিতরে ঢুকতেই দেখা যায় তছনছের ছবি। তদন্তের সূত্র ধরে কলকাতার ট্যাংরা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন:

চুরির ঘটনার পর দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ আমির এবং মহম্মদ করিমকে। ধৃত দু’জনকে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়। তবে এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ি কখন ফাঁকা থাকবে, সেই খবর অভিযুক্তরা কীভাবে পেল, পিছনের দরজা দিয়েই কি তারা বাড়িতে ঢুকেছিল এবং চুরি যাওয়া বিপুল মূল্যের সোনার গয়না কোথায় সরানো হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুরো ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এই বিপুল মূল্যের সোনার গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *