শিক্ষা কখনও শুধু শ্রেণিকক্ষের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন শিক্ষক তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শের মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবনের পথ দেখান, চরিত্র গড়ে তোলেন এবং আরও ভালো মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা জোগান। সেই সমস্ত শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে ডিসান হসপিটালের উদ্যোগে আয়োজিত হল ‘গুরু প্রণাম ২০২৬’।

আরও পড়ুন:
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষকদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ছিল হৃদয়ছোঁয়া শ্রদ্ধার্ঘ্য, কুইজ প্রতিযোগিতা এবং নানা মজার খেলা। শিক্ষকদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁদের সুস্থতা ও ভালো থাকার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে হৃদ্স্বাস্থ্য, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস ও পুষ্টি নিয়ে আলোচনা হয়। ব্যস্ত জীবনযাত্রায় কীভাবে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া যায়, সে বিষয়ে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত এই আলোচনা শিক্ষকদের সুস্থ জীবনযাপনের পথে আরও সচেতন হতে সাহায্য করবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘গুরু প্রণাম ওয়েলনেস ক্লাব’-এর আনুষ্ঠানিক সূচনা। শিক্ষকদের সুস্থতা, স্বাস্থ্যসচেতনতা ও সার্বিক ভালো থাকার লক্ষ্যে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শেখা, আনন্দ, সুস্থতা ও কৃতজ্ঞতার মেলবন্ধনে ‘গুরু প্রণাম ২০২৬’ হয়ে উঠেছিল এক স্মরণীয় সন্ধ্যা। প্রজন্মের পর প্রজন্মকে যাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন, জীবনের প্রতিটি বাঁকে পথ দেখান এবং স্বপ্নপূরণের সাহস জোগান, তাঁদের অবদান কখনও ভোলার নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
