শাহরুখ ভক্তদের জন্য দুঃসংবাদ! জন্মদিনে বন্ধ বাদশা-দর্শন, আচমকা কেন দেশ ছাড়ছেন কিং?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মন্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ…’ গগনভেদী চিৎকার! আর মন্নতের সিংহদুয়ারের সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। হবে না-ই বা কেন, কারণ শাহরুখের সাধের মন্নতই তাঁদের কাছে পীঠস্থান। বাদশার জন্মদিন, সিনেমার রিলিজ হোক বা ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে জনসুনামি সামাল দিতে ফি বছর রীতিমতো বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে। তবে এবার শাহরুখ অনুরাগীদের জন্য দুঃসংবাদ। কারণ চলতিবারের জন্মদিনে ‘বাদশাহীন’ই থাকতে হচ্ছে মন্নতকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন কিং খান। কিন্তু কেন?

এবার বিগত দশকের রীতিতে ছেদ পড়তে চলেছে। কারণ চলতিবার শাহরুখের টিমের তরফে ‘এসআরকে ডে’র অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, টিমের তরফে প্রত্যেক ফ্যান ক্লাবকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

২ নভেম্বর মানেই অনুরাগীদের কাছে ‘এসআরকে ডে’। প্রতিবার এই বিশেষ দিনে বাদশার একঝলক পাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তের ‘জাবরা ফ্যান’রা ভিড় জমান মন্নতের সামনে। শাহরুখও অনুরাগীদের আশাহত করেন না। দুপুর-সন্ধে হোক বা রাত বারোটা, শত ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য একটিবার মন্নতের ছাদে ওঠেন তিনি। তবে এবার বিগত দশকের রীতিতে ছেদ পড়তে চলেছে। কারণ চলতিবার শাহরুখের টিমের তরফে ‘এসআরকে ডে’র অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, টিমের তরফে প্রত্যেক ফ্যান ক্লাবকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভক্তরা যেন আশাহত না হন, পাশাপাশি সেই আর্জিও জানানো হয়েছে। বলিপাড়ায় ফিসফাস, জন্মদিনে দেখা না দিলেও ‘কিং’ রিলিজের প্রাক্কালে অনুরাগীদের জন্য চমক রাখতে চলেছেন শাহরুখ। কিন্তু আচমকাই কেন জন্মদিনে বাদশা দর্শনের রীতিতে ছেদ পড়ল?

8-foot rat snake enters Shah Rukh Khan's Mannat
জন্মদিনে মন্নতের ছাদে দেখা যাবে না শাহরুখ খানকে। কেন? 

বলিউড মাধ্যম সূত্রে খবর, এই সময়টায় ‘কিং’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে থাকবেন শাহরুখ। জানা গিয়েছে, জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং লন্ডনে হাইভোল্টেজ এক গানের দৃশ্যের শুটিং করবেন ২ নভেম্বর। যে গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে করিনা কাপুর খানকেও। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে বাদশার বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘কিং’। হাতে গোনা দিন। তাই কোনওমতেই এখন সময় নষ্ট করতে নারাজ শাহরুখ খান। তাই নিজের জন্মদিনেও শুটিং থেকে ছুটি নেননি তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *