সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম মিটলেই ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্যে। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর শহিদ মিনারে সমাবেশ করবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের লড়াই শুরু করে দেবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ছাব্বিশের ভোটের মূল ইস্যু হতে চলেছে এসআইআর, তা আগেই স্পষ্ট করেছে তৃণমূল। ২ নভেম্বরের সভায় তা নিয়ে লড়াইয়ের মূল সুর বেঁধে দিতে পারেন মমতা-অভিষেক। এমনই মত রাজনৈতিক মহলের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
