সাহিত্যের পাতা থেকে বড়পর্দায়। কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’র শতবর্ষ পূর্তিতেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ভাবনায় আসছে এই নতুন ছবি। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। তার আগে বৃহস্পতিবার শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত শরৎকুঠির পাশেই এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার।
সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। অনুষ্ঠানের শুরুতে শরৎকুঠিতে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন টোটা রায়চৌধুরী ও আবীর চট্টোপাধ্যায়। এরপর শরৎকুঠির পাশে তৈরি মঞ্চেই উন্মোচিত হল বহুপ্রতিক্ষীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় নাগ ও সব্যসাচী মল্লিকের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আবহ। সৃজিতের হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন দিব্যণী মন্ডল। ট্রেলার লঞ্চে সহ অভিনেতা ঋকের মুখে দাগ মুছিয়ে দিচ্ছেন অভিনেত্রী। টিমের সঙ্গে সেলফিতেও মডেছিলেন সৃজিতের নায়িকা।সিনেমার কলাকুশলীদের সঙ্গে সেখানে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেয়েছে বাগনান থানার পুলিশ। ঐতিহাসিক চরিত্র এবং সাহিত্যের পরিচিত চরিত্রগুলিকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে সময়কাল, লুক এবং চরিত্রের স্বাতন্ত্র্য বজায় রাখতে তাঁর মেকআপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯২৬ সালে ঠিক যেসময়ে প্রকাশিত হয়েছিল ‘পথের দাবী’, সেসময়ে কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। শোনা যায়, তৎকালীন এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যে কিনা ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সেসময়ে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অথচ, তার নাগাল পেতে ব্যর্থ হয় ইংরেজরা। সেই ঐতিহাসিক দ্রোহকালই ফুটে উঠবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
