‘লেকটাউনের মূর্তিটা নাকি হাওয়ায় দুলে নচিকেতার গান গাইছে’, মেসির স্ট্যাচু নিয়ে বিদ্রুপ ঋত্বিকের

‘লেকটাউনের মূর্তিটা নাকি হাওয়ায় দুলে নচিকেতার গান গাইছে’, মেসির স্ট্যাচু নিয়ে বিদ্রুপ ঋত্বিকের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


হাওয়ায় দুলছে লিওনেল মেসির মূর্তি! সোমবার দুপুরে চাঞ্চল্যকর পরিস্থিতি লেকটাউনে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মূর্তিটি ভেঙে বিপদ বাঁধতে পারে। সেই পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই সরেজমিনে খতিয়ে দেখতে আসেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ। এবার সেই মর্মেই ‘সোশাল টিপ্পনি’ ঋত্বিক চক্রবর্তীর।

আসলে সিনেদুনিয়া কিংবা রাজনৈতিক ইস্যু নিয়ে অভিনেতাকে একাধিকবার কৌতুকছলে খোঁচা দিতে দেখা গিয়েছে। কোনও জ্বলন্ত ইস্যুতে কৌতুকের মোড়কে বিঁধতে ঋত্বিকের জুড়ি মেলা যে ভার, সে সম্পর্কে অনুরাগীরা ভালোই অবগত। ছাব্বিশের বিধানসভা ভোটের আবহেও তার ব্যতিক্রম হয়নি। নরেন্দ্র মোদি থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বদের ‘বাংলা বিভ্রাট’ নিয়েও বিঁধতে ছাড়েননি ঋত্বিক! যদিও ভোটের রেজাল্টের পর অভিনেতার ‘সোশাল সুর’ খানিক নরমই হয়ে পড়েছিল, তবে এবার লেকটাউনের মেসি মূর্তি নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করে ফের চর্চায় অভিনেতা।

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওয়ায় মূর্তিটি প্রবল দুলছে। মূর্তিটির ঠিক নিচে একটি জায়ান্ট স্ক্রিন রয়েছে। সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ভিড় করে আইপিএলের ম্যাচ দেখেন। সেই সময় মূর্তিটি ভেঙে পড়লে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকবে। মূর্তির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। যখন-তখন ভেঙে পড়তে পারে!

Lionel Messi's statue in Laketown might be demolished
২০২৫-র ডিসেম্বরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে মূর্তিটি তৈরি করা হয়।

মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেন খোদ আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত, তাঁর তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের। তবে বর্তমানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওয়ায় মূর্তিটি প্রবল দুলছে। মূর্তিটির ঠিক নিচে একটি জায়ান্ট স্ক্রিন রয়েছে। সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ভিড় করে আইপিএলের ম্যাচ দেখেন। সেই সময় মূর্তিটি ভেঙে পড়লে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকবে। মূর্তির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। ফলে মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। যখন-তখন ভেঙে পড়তে পারে! সেপ্রসঙ্গেই এবার ঋত্বিকের খোঁচা, “শুনলাম, লেকটাউনে হৃত্বিক রোশন না অজিত আগরকারের মূর্তিটা নাকি নচিকেতার ‘দুলছে হাওয়ায়..’ গানটা গুনগুন করে গাইছে।” অভিনেতার এহেন পোস্টের পরই হাসির রোল নেটভুবনে।

এদিকে সংশ্লিষ্ট ইস্যুতে স্থানীয় বিজেপি কার্যকর্তার অভিযোগ, “এখানের কাউন্সিলর নিতাই দত্ত ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তড়িঘড়ি মূর্তিটি তৈরি করেন। অত্যন্ত নিম্নমানের মালমশলা দিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে। বর্তমান বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের নজরে বিষয়টি এসেছে।” উল্লেখ্য, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। ইঞ্জিনিয়ার ও সরকারি আধিকারিকদের পর্যবেক্ষণের পরই জল্পনা, মূর্তিটি ভেঙে ফেলা হতে পারে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও অনুমান, সোমবার রাতেই মূর্তিটি ভেঙে দেওয়া হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *