রোদ ঝলমলে আবহাওয়া বঙ্গে, পুজোর কেনাকাটার আদর্শ পরিবেশ! কতদিন থাকবে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দীর্ঘ বৃষ্টিবাদল শেষে সপ্তাহের প্রথম দিন থেকে শরতের আবহাওয়া বঙ্গে। রোদ ঝলমলে শুষ্ক পরিবেশ, আকাশে ভাসছে সাদা মেঘ। এতদিনে বেশ পুজোর আবহ টের পাচ্ছেন বঙ্গবাসীর। সপ্তাহ দুয়েক বাকি দুর্গাপুজোর। তার আগে কেনাকাটার জন্য একেবারে আদর্শ পরিবেশ। হাওয়া অফিসও সুখবর শোনাচ্ছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক পরিবেশ থাকার সম্ভাবনাই বেশি। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

দিল্লির মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

দিল্লির মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনেও তাপমাত্রা মোটামোটি একই রকম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি রয়েছে। ফলে দিনের বেলা বেশ গরম অনুভূত হবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও কোনও আবহাওয়া নিয়ে বড় কোনও সতর্কতা জারি নেই। অর্থাৎ আপাতত শারদীয়ার আমেজ ভরপুর উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে অক্টোবরের মাঝামাঝি সময় অর্থাৎ পুজোর ঠিক আগে ফের আবহাওয়ার অবনতি হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *