রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি ভারত। তবে শুধু সেলেকাও নয়, আরও দুই দলের সঙ্গে খেলবে ব্লু টাইগার্সরা। ৬ অক্টোবর দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ের বিরুদ্ধে নামবেন গুরপ্রীত সিং সান্ধুরা। সেই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করে দিল উরুগুয়ে। সেখানে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের তারকারাও থাকছেন। অন্যদিকে বদলে গেল পানামার বিরুদ্ধে ম্যাচের তারিখ। উত্তর আমেরিকার দেশের বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নামবে না খালিদ জামিলের ছেলেরা।

যুবভারতী ক্রীড়াঙ্গনে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ। তার জন্য ৪৬ জনের প্রাথমিক দল জানিয়ে দিয়েছেন উরুগুয়ের কোচ দিয়েগো ফরলান। বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব নিয়েছেন ২০১০-এ গোল্ডেন বল জয়ী তারকা ফুটবলার। যিনি মুম্বই সিটিতেও খেলে গিয়েছেন। শুধু ভারত নয়, সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে তারা।

আরও পড়ুন:

প্রাথমিকভাবে এই দলে আছেন রিয়াল মাদ্রিদের ফেদে ভালভের্দে, লিভারপুলের রোনাল্ড আরাউহো। এছাড়া আছেন ডারউইন নুনেজ, লুকাস তোরেরার মতো তারকা। এই দলের ২১ জন বিশ্বকাপের দলেও ছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতে সবাই আসবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে ভারত বনাম পানামার মধ্যে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দিন পরিবর্তন হল। প্রথমে ঠিক ছিল আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু ২৭ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যারাথন অনুষ্ঠিত হবে। সেই কারণে ম্যাচটি ২৬-এর পরিবর্তে ২৫ তারিখ আয়োজন করা হচ্ছে। শুক্রবার একথা জানিয়েছে কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, “আমরা ম্যাচটি ২৫ তারিখ করছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *