‘ভিলেন’ নরম মাটি, ফরাক্কার ধসে এখনও ব্যাহত রেল যোগাযোগ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেরামত হল না ফরাক্কার ধসে যাওয়া রেললাইন। চরম ভোগান্তিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছিল, শুক্রবার রাতের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শেষ করে ফেলা হবে। শনিবার সকাল থেকেই ফরাক্কার আপ লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকাল পর্যন্ত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, মাটি নরম থাকায় মেরামতির কাজে দেরি হচ্ছে।

এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, আবার কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের জন্য যাত্রীদের এখন একমাত্র ভরসা সড়কপথ। বাসের উপর চাপ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ভাড়াও। কবে স্বাভাবিক হবে পরিষেবা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *