‘রামায়ণ’-এর নতুন পোস্টারে ‘কৈকেয়ী’ লারার চমক! ‘কুচুটে’ মন্থরাবেশে চর্চায় শিবা চাড্ডা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির মেগাবাজেট মহাকাব্য। ইতিমধ্যেই প্রচারঝলকে রাম-সীতা অবতারে নজর কেড়েছেন রণবীর কাপুর এবং সাই পল্লবী। রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে নিয়েও চর্চা অন্তহীন। তবে দর্শকমহলের ‘পাখির চোখ’ ছিল ‘রামায়ণ’-এর বাকি চরিত্রগুলির দিকে। দিন কয়েক আগেই দশরথের ভূমিকায় রাজকীয় রূপে ধরা দিয়েছেন টেলিপর্দার ‘শ্রেষ্ঠ রাম’ অরুণ গোভিল। শুক্রবার তার রেশ ধরেই ‘কৈকেয়ী’র ভূমিকায় ধরা দিলেন লারা দত্ত।

দর্শক-অনুরাগীদের মতে, কৈকেয়ীর অভিব্যক্তি এর থেকে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না। অন্যদিক মন্থরার ভূমিকায় নজর কাড়়লেন শিবা চাড্ডা।

আরও পড়ুন:

পোস্টারে রাজকীয় বেশে রীতিমতো চমক দিলেন লারা। এর আগে যদিও কৈকেয়ীর পোশাক নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে মুক্তিপ্রাপ্ত প্রচারঝলকে নির্মাতারা তাঁর লুকে কোনও পরিবর্তন আনেননি। পরনে জমকালো শাড়ি। সর্বাঙ্গে গয়না। চোখেমুখে বিরক্তি স্পষ্ট। দর্শক-অনুরাগীদের মতে, কৈকেয়ীর অভিব্যক্তি এর থেকে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না। অন্যদিক মন্থরার ভূমিকায় নজর কাড়়লেন শিবা চাড্ডা। হাতে লাঠি। পরনে শাল। ধূর্ত অভিব্যক্তিতেই মন্থরাকে যেন জীবন্ত করে তুললেন অভিনেত্রী। দর্শক-অনুরাগীরা বলছেন, ফার্স্ট লুকেই রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন শিবা। কৈকেয়ী-মন্থরার ষড়যন্ত্রে রামের জীবন কীভাবে চিরতরে বদলে গিয়েছিল? সেই কাহিনি কারও অজানা নয়। তবে নীতেশ তিওয়ারি কীভাবে ফুটিয়ে তুলবেন? সেটাই দেখার অপেক্ষা।

রামায়ণ’-এর বাজেট প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। 

‘রামায়ণ’-এর বাজেট প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সে দিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই হতে চলেছে ভারতীয় সিনেমার মহার্ঘতম ছবি। এবং এই মহাকাব্যকে দুই ভাগে পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই প্রথম ভাগের টিজার আশা জাগিয়েছে। এবং এই ঝলক উন্মোচনের পরই সিনেমার বাকি চরিত্রদের দেখতে মুখিয়ে ছিলেন দর্শকমহল। শুক্রবার নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল কৈকেয়ী এবং মন্থরার ফার্স্ট লুক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *