রাতভর বেপাত্তা থাকার পর উদ্ধার যুবকের দেহ, নেপথ্যে সম্পত্তি নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সম্পত্তি নিয়ে মা ও ঠাকুমার সঙ্গে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। তারপর আর ফেরেননি। সোমবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুর বাজার দিয়ে প্রবাহিত ভৈরব নদের কালুদিয়াড় ঘাট সংলগ্ন এলাকায় উদ্ধার হল যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ডোমকলে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন যুবক। কিন্তু যেভাবে তাঁর দেহ উদ্ধার হয়েছে তাতে পরিবারের দাবি খুন করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভীক ঘোষ। তাঁর বয়স ২২ বছর। বাড়ি ভগীরথপুরেই। পরিবার সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয় নিয়ে রবিবার মা, ঠাকুমার সঙ্গে তর্কাতর্কি হয় যুবকের। এর জেরে রাতেই বাড়ি থেকে বেড়িয়ে যান ওই যুবক। আজ অর্থাৎ সোমবার সকালে উদ্ধার হয়েছে যুবকের দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছয় ডোমকল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দেখে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:

মৃতের পরিবারের লোকজনের দাবি অভীক আত্মহত্যা করেননি। কেউ বা কারা মেরে প্রমাণ লোপাটে তাঁকে ঝুলিয়ে দিয়েছে। মৃতের দিদি তিথি ঘোষের কথায়, “দুই হাঁটু মাটিতে লেগেছিল, আত্মঘাতী হলে এরকম হত না। মনে হচ্ছে ভাইকে আগে কেউ বা কারা মেরে প্রমাণ লোপাটের জন্য ঝুলিয়ে দিয়েছে।” পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *