‘রাজেশের সঙ্গেই সুখে আছি’, স্ত্রীর কথা শুনে থানাতেই প্রেমিককে ছুরি স্বামী খুরশিদের!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


স্ত্রীর পরকীয়া প্রকাশ্যে আসতেই শুরু হয় বিবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দু’পক্ষই পুলিশের দ্বারস্থ হয়। মীমাংসা চেয়ে আবেদন জানান। কিন্তু সেখানেও বিপত্তি। একেবারে থানার সামনে স্বামী-স্ত্রীর চরম ঝগড়া। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ছুটে আসেন আশেপাশের লোকজনও। এহেন পরিস্থিতিতে একেবারে রাগের মাথায় ছুরি নিয়ে স্ত্রীকে আঘাত করতে যান স্বামী। এদিকে প্রেমিকার বিপদ দেখে নিজেকে তাঁকে দ্রুত টেনে সরিয়ে নেন প্রেমিক। সেই সময় ছুরি ঢুকে যায় প্রেমিকের শরীরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান থানা চত্বরে। হাতেনাতে অভিযুক্তকে আটক করে পুলিশ। পাশাপাশি এহেন ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, বর্ধমান শহরের ষাঁড়খানা গলির রমজান শেখের মেয়ে চাঁদনি বিবির সঙ্গে খুরশিদ শাহর বিয়ে হয়। খুরশিদ বর্ধমান পুরসভার একটি অতিথিশালার কর্মী। গত ৩০ অক্টোবর থেকে চাঁদনি ‘নিখোঁজ’ হয়ে যান। অনেক খুঁজেও পরিবারের লোকজন তাঁর সন্ধান পাননি। পরে তাঁরা জানতে পারেন, শবরেরই গুডশেড এলাকার বাসিন্দা রাজেশ হরিজনের সঙ্গে নাকি ঘর বেঁধেছেন চাঁদনি! এই খবর ছড়িয়ে পড়তেই একেবারে হৈচৈ পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারে বিবাদ চরম আকার নেয়। মঙ্গলবার রাজেশ, চাঁদনি ও খুরশিদ, তিনজন থানায় আসে মীমাংসা করতে। সেখানেও বিবাদ ভয়ংকর আকার নেয়।

আরও পড়ুন:

এদিকে চাঁদনি পুলিশকে সাফ জানিয়ে দেন তিনি রাজেশের সঙ্গেই থাকতে চান। তিনি স্বেচ্ছায় রাজেশের কাছে গিয়েছেন। রাজেশের সঙ্গেই ভালো আছেন। খুরশিদের কাছে ফিরতে নারাজ চাঁদনি। এরপর মেজাজ হারিয়ে ফেলে খুরশিদ। তুমুল বিবাদ বাধে। সেই সময় খুরশিদ আচমকা ছুরি বের করে চাঁদনিকে আঘাত করতে যায়। প্রেমিকাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রাজেশ। খুরশিদের উদ্যত ছুরি ঢুকে যায় রাজেশের শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। খুরশিদকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *