রাজপাল যাদবকে ভোলেনি বলিউড! ৯ কোটির বকেয়া মেটাতে অর্থসাহায্য সলমন-অজয়ের, ‘ভাগম ভাগ’ অক্ষয়?

রাজপাল যাদবকে ভোলেনি বলিউড! ৯ কোটির বকেয়া মেটাতে অর্থসাহায্য সলমন-অজয়ের, ‘ভাগম ভাগ’ অক্ষয়?

রাজ্য/STATE
Spread the love


৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। ৯ কোটির বকেয়া মেটাতে না পারায় বলিউড অভিনেতার ঠিকানা আপাতত তিহাড় জেল। গারদে যাওয়ার আগে কাতর কণ্ঠে রাজপাল জানিয়েছিলেন, “আমার কোনও বন্ধু নেই, যে বকেয়া টাকা মেটাবে।” যদিও শুক্রবার অভিনেতার জামিন পাওয়ার খবর শোনা যাচ্ছে, তবে এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই বলিউডের বিরুদ্ধে ‘স্বার্থপরতা’র অভিযোগ উঠেছে। হিন্দু সিনেদুনিয়া কি ভুলে গেল রাজপাল যাদবকে? এমন প্রশ্নও তুলেছেন জেলবন্দি অভিনেতার অনুরাগীরা। এমন আবহেই মুখ খুললেন রাজপালের ম্যানেজার গোল্ডি।

‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’-সহ খিলাড়ির একাধিক সিনেমা রাজপালের কৌতুক সংলাপে হাততালি কুড়িয়েছে। দু’জনের কমিক টাইমিংও বহুল প্রশংসিত। সেই রাজপালের দুর্দিনে অক্ষয় চুপ কেন? উঠছে প্রশ্ন।

একসময়ের খ্যাতনামা কৌতুকাভিনেতা। যিনি অক্ষয় কুমার, সুনীল শেট্টি, গোবিন্দা থেকে সলমন খান, সঞ্জয় দত্তের মতো হিন্দি বিনোদুনিয়ার প্রথম সারির সব তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তাঁর এহেন করুণ দশায় কেন কেউ এগিয়ে এলেন না? প্রশ্ন উঠতেই রাজপাল যাদবের পাশে দাঁড়িয়ে বলিউডকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন সোনু সুদ। তাতেই সাড়া দিয়ে একে-একে এগিয়ে এলেন অজয় দেবগন, সলমন খান, বরুণ ধাওয়ান-সহ একাধিক তারকা। এপ্রসঙ্গে রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, “খবর প্রকাশ্যে আসার পর বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোনু সুদ, সলমন খান এবং অজয় ​​দেবগনের মতো তারাকারা বলেছেন- ‘পাশে আছি’। এই একটু আগেই পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে কথা হচ্ছিল। উনিও সাহায্য করতে চেয়েছেন। রতন নৈন, বরুণ ধাওয়ান…অনেকেই ফোন করেছেন আমাকে আর্থিক সাহায্য করবেন বলে। বলিউডের এরকম সাড়ায় মনে বল পেয়েছেন রাজপালও।”

‘খাটটা মিঠ্ঠা’ ছবির দৃশ্যে অক্ষয়-রাজপাল, ছবি- সংগৃহীত

যদিও কোন তারকা কত টাকা দিয়ে সাহায্য করেছেন সেই অঙ্ক ফাঁস করেননি গোল্ডি। তবে হিন্দি সিনেদুনিয়ার তারকাদের এহেন মানবিক উদ্যোগে যে অভিনেতা আপ্লুত, সেকথা জানালেন তিনি। কিন্তু এমতাবস্থায় চর্চায় অক্ষয় কুমার। কারণ ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’-সহ খিলাড়ির একাধিক সিনেমা রাজপালের কৌতুক সংলাপে হাততালি কুড়িয়েছে। দু’জনের কমিক টাইমিংও বহুল প্রশংসিত। সেই রাজপালের দুর্দিনে অক্ষয় চুপ কেন? উঠছে প্রশ্ন। যদিও ভক্তশিবিরের সুবাদে সোশাল পাড়ার এক ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, খিলাড়ি নাকি নীরবেই অর্থসাহায্য করেছেন। তবে পোস্টের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই প্রেক্ষিতেই একাংশ আবার দুই অভিনেতার সিনেমার নামোল্লেখ করে অক্ষয়কে বিঁধে প্রশ্ন ছুড়েছেন, সর্বত্র দানধ্যান করা খিলাড়ি কি এই বিষয়ে ‘ভাগম ভাগ’?

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *