রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নিয়েই ‘এনগেজড’ দেবাংশু! কাকে মন দিলেন?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


একটা সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের তরুণ সৈনিকদের মধ্যে প্রথম সারিতে ছিলেন। পালাবদলের পর কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। কালীঘাটের আশেপাশে দেখা মিলছে না, তা শুধু নয়, রাজনৈতিক বিষয়েও বিশেষ মুখ খুলছেন না। রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়তেই দেবাংশুর জীবনে বসন্ত। রবিবার সন্ধ্যায় ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে তিনি করলেন ‘এনগেজড’। স্বাভাবিকভাবেই কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু কার সঙ্গে সম্পর্কে জড়ালেন দেবাংশু? 

 

আরও পড়ুন:

গত কয়েকবছরে বাংলার রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম ছিল দেবাংশু ভট্টাচার্য। তাঁর ‘খেলা হবে’ স্লোগান জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল। তাঁর মুখে বহুবার শোনা গিয়েছিল, দলনেত্রী তাঁর মায়ের সমান। তবে তাঁর একাধিক সিদ্ধান্ত যে না-পসন্দ, সেটাও বুঝিয়ে ছিলেন। কারণ, দলত্যাগীদের তৃণমূলে ফেরানো প্রসঙ্গে বলেছিলেন, ‘বেইমানরা’ যদি আবার দলে ফিরতে চান, তবে প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দরজায় শুয়ে পড়ে তাঁদের আটকাবেন। তবে পালাবদলের পর আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। ফেসবুকে রাজনীতি সংক্রান্ত বিশেষ পোস্টও দেখা যায় না তাঁর। নিন্দুকদের দাবি, হারিয়ে গিয়েছেন দেবাংশু।

তবে রবিবার বিকেলে হঠাৎ ধরা গিলেন দেবাংশু। সোশাল মিডিয়া পোস্টে সুখবর দিলেন তিনি। রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে করলেন ‘এনগেজড’। অর্থাৎ জানিয়ে দিলেন তিনি সম্পর্কে রয়েছেন। স্বাভাবিকভাবে চারদিকে প্রশ্ন, কে সেই তরুণী? নাহ, সে প্রশ্নের কোনও উত্তর এখনও মেলেনি। প্রসঙ্গত, একটা সময়ে শোনা গিয়েছিল, যুব তৃণমূল নেত্রী উপাসন চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দেবাংশু। যদিও এই সম্পর্কের কথা কেউই কোনওদিন স্বীকার করেননি।   

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *