‘যে ধর্ম বলে চুমু নিষিদ্ধ…’, মক্কায় বাংলাদেশি দম্পতির শিরচ্ছেদে প্রতিবাদী কবিতা শ্রীজাতর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘অপরাধ’, পবিত্র মক্কাভূমে ফতোয়া উড়িয়ে ঠোঁটে ঠোঁট রাখা। শরিয়া আইন অনুযায়ী, ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ হওয়া অপরাধসম। আর সেই প্রেক্ষিতেই মক্কায় তীর্থ করতে গিয়ে আদরে লিপ্ত হওয়া বাংলাদেশি দম্পতিকে চরম শাস্তি সৌদি প্রশাসনের। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় গোটা বিশ্ব। প্রেমের উপর রাষ্ট্র ও ধর্মীয় ধ্বজাধারীদের কুঠারাঘাতের নির্দশন দেখে নিন্দার ঝড় সর্বত্র। এমন আবহেই শব্দবাণে প্রতিবাদী আওয়াজ তুললেন শ্রীজাত।

সেই ধর্মীয় সফরই ‘কাল’ হয়ে দাঁড়ায় তাঁদের! তীর্থক্ষেত্রে কেন ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন? প্রশ্ন তুলে শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে।

আরও পড়ুন:

ঠিক কী ঘটেছে? মক্কা থেকে ওই ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, মসজিদের ছাদে দাঁড়িয়ে ভালোবাসার অপরাধে চরম নির্মমতার শিকার হতে হয়েছে এক বাংলাদেশি দম্পতিকে। শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ওই দম্পতিকে প্রকাশ্যে শিরচ্ছেদের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি সরকার। এক সভ্য-স্বাধীন সমাজে ভালোবাসার বহিঃপ্রকাশের অধিকারকে এহেন নৃশংসভাবে ‘খুন’ করার খবর প্রকাশ্যে আসতেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে নেটভুবনে। তোলপাড়় বাংলাদেশও। খবর, বিয়ের মধুচন্দ্রিমায় না গিয়ে ওই নব্যবিবাহিত দম্পতি ওমরাহ করতে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। আর সেই ধর্মীয় সফরই ‘কাল’ হয়ে দাঁড়ায় তাঁদের! তীর্থক্ষেত্রে কেন ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন? প্রশ্ন তুলে শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে। এরপরই সৌদি প্রশাসন তাঁদের শিরচ্ছেদের সাজা শোনায়। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ঘটনা বছরখানেক আগের। তবে তাতে প্রতিবাদীতীর্থক্ষেত্রে কেন সুর দমে যাওয়ার নয়। ধর্ম ধ্বজাধারীদের রক্তচক্ষুর বিরুদ্ধে সরব হয়েছে গোটা বিশ্ব। এহেন ভয়ানক ঘটনা নিয়ে এবার কবিতা বাধলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

কবিতার ছত্রে ছত্রেই প্রতিবাদী আওয়াজ তুলেছেন তিনি। শ্রীজাত লেখেন, ‘যে ধর্ম বলে চুমু নিষিদ্ধ, হত্যা ঠিক— তার বিরুদ্ধে ভালোবাসা নিজে সাক্ষ্য দিক! যে ধর্ম বলে কোতল জায়েজ, প্রেম কাফের – তার বিপক্ষে উড়ুক নিশান, চুম্বনের। যে ধর্ম চায় স্পর্শাধিকার লুপ্ত হোক —তার বিকল্পে সময় শানাক বিদ্রোহ। যে ধর্ম পারে খুন করে দিতে, অক্লেশে তার বিপরীতে বাতাস ছুটুক সব দেশে।’ কবিতার শেষপাতে শ্রীজাতর বার্তা, ‘যে ধর্ম বলে চুমু নিষিদ্ধ, হত্যা ঠিক- তার বিরুদ্ধে প্রতি মুহূর্তে আজ থেকে
লক্ষ লক্ষ ভালোবাসাবাসি জন্ম নিক!’ মক্কা কাণ্ডে শ্রীজাতর এহেন প্রতিবাদী কবিতা নেটভুবনে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *