যুক্তরাষ্ট্র ওপেনে ফের অঘটন! সাড়ে চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে বিদায় আলকারাজের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


যুক্তরাষ্ট্র ওপেনে ফের অঘটন। এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ফ্ল্যাশিং মিডোজের অবিশ্বাস্য থ্রিলারে স্প্যানিশ তারকাকে চূর্ণ করলেন আমেরিকার বেন শেলটন। স্থানীয় সময় মধ্যরাত পেরিয়ে খেলা থামল ভোর সাড়ে তিনটের সময়। সাড়ে চার ঘণ্টার লড়াইয়ে আলকারাজ হারলেন ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (৭) সেটে।

তবে পরিসংখ্যান দেখে ম্যাচের নাটকীয়তা বোঝার উপায় নেই। ২৩ বছর বয়সি শেলটন ইতিমধ্যেই র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। তা বলে শীর্ষস্থানের আলকারাজকে হারিয়ে দেবেন, এটা সম্ভবত কেউই ভাবেননি। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলে। সেখানে টাইব্রেকারে হেরে পিছিয়ে পড়েছিলেন শেলটন। কিন্তু তখনই বোধহয় অঘটনের ইঙ্গিত ছিল। পরের দুই সেটে আলকারাজকে আর পাত্তাই দেননি। টানা ৬-১ ও ৬-৩ গেমে জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেন আমেরিকান।

আরও পড়ুন:

তবে যতই হোক, আলকারাজ গতবারের চ্যাম্পিয়ন। তিনিও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-১ গেমে সেট জিতে নিয়ে যান ফাইনাল সেটে। শেষ সেটে দুই তারকার কেউ কাউকেও ব্রেক করার সুযোগ দেননি। প্রতি মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি বদলাতে থাকে। শেষ হাসি কে হাসবে? ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাও থামার নাম নেই। কিন্তু সেখানে মাথা ঠান্ডা রেখেছিলেন শেলটন। গোটা ম্যাচ জুড়ে অপ্রতিরোধ্য সার্ভিস মারেন। আর শেষ সেটে সেটাই তাঁর মূল শক্তি হয়ে উঠল। ১৪৬ মাইল প্রতি ঘণ্টা বেগে করা আউট-ওয়াইড সার্ভিসের কোনও জবাব ছিল না আলকারাজের কাছে। ১০-৭ পয়েন্টে জিতে ম্যাচ পকেটে ভরে সেমিফাইনালে উঠলেন শেলটন।

অষ্টম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে আলকারাজের সবচেয়ে বড় বাধা ছিল তাঁর ফিটনেস। চোট সারিয়ে নামার পর বোঝাই যাচ্ছিল, ফিটনেসে খামতি রয়েছে। বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন জিতলেও চোটের জন্য ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে নামেননি। এবার যুক্তরাষ্ট্র ওপেনে নেমেও শেষরক্ষা হল না। এর মধ্যে ছিটকে গিয়েছেন নোভাক জোকোভিচ। ফলে আলেকজান্ডার জেরেভ ছাড় কোনও তারকা নেই যুক্তরাষ্ট্র ওপেনে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *