পুজোর শহরে হামলার ঘটনা ঘটেই চলেছে। দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগে বিরাম নেই। তবে শনিবার, সপ্তমীর সন্ধ্যায় যাদবপুরে যা ঘটল, তা চরম নিন্দনীয়। এদিন যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙতে রীতিমতো বুলডোজার নিয়ে আসা হল! বই হাতে নিয়ে রুখে দাঁড়ালেন মানুষ। আটকে দেওয়া হয় বুলডোজার। তবে এত কিছুর পরও হার না মানা জেদ কমরেডকুলের নেতাদের। সিপিএমের তরফে সবচেয়ে বড় বইয়ের স্টল হয় যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে। শনিবার সন্ধ্যায় পুলিশ এসে অনুমতির কাগজপত্র দেখতে চাইলে পার্টির নেতা-কর্মীদের সঙ্গে বচসা হয়। আবার, ২৪ পরগনায় ফের সিপিএমের অস্থায়ী বুক স্টল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
রাজ্য জুড়ে চলছে বামপন্থীদের বুক স্টল। কিন্তু বই বিক্রিতে রীতিমতো বাধা পাচ্ছে বাম দলগুলি। সিপিএমের অভিযোগ, গুন্ডা দিয়ে স্টল ভাঙার পরও বামপন্থীদের নাছোড়া মনোভাবে চিড় ধরাতে না পেরে পুলিশকে ব্যবহার করছে শাসকদল বিজেপি। শুক্রবার রাতে হালতু এরিয়া কমিটির পক্ষ থেকে পূর্বাচল শক্তি সংঘের সামনে প্রতি বছরের মতো এবারও স্টল হয়। উদ্বোধনের পর গড়ফা থানার আধিকারিকরা এসে বলেন স্টল তুলে দিতে।
আরও পড়ুন:
এর আগে কসবায় স্টল করতে বাধা দিয়েছিল বিজেপি। কিন্তু স্টল হয়েছে। ঢাকুরিয়াতেও হামলা হয়েছে, তবু স্টল হয়েছে। শুক্রবার ঢাকুরিয়া স্টেট ব্যাঙ্কের সামনে সিপিআই-এর বুক স্টল ভেঙে দিয়েছে পুলিশ। যা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘সরকার উৎসবে মেতেছে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বামপন্থীদের বুকস্টল করতে বাধা দেওয়াই যেন প্রধান কাজ। শত বাধা পেরিয়েও বুকস্টল গুলিতে প্রচুর মানুষ আসছেন।’’ সপ্তমীর সন্ধ্যা থেকেই উত্তেজনা ছড়ায় যাদবপুরে। সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিপিএমের বুক স্টলটি ঘিরে ফেলে পুলিশ। জমায়েত করে সিপিএমের নেতা কর্মীরা। বুক স্টলে থাকা বইয়ের প্রকাশনী সংস্থার কর্ণধারদের ঘটনাস্থলে আসতে অনুরোধ করা হয়। সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তর অভিযোগ, ‘‘এখন জমায়েত দেখে পুলিশ পিছু হঠলেও রাতে স্টল ভেঙে দিতে পারে। এমন আশঙ্কায় রাতেও পাহারা দেওযার ব্যবস্থা করা হচ্ছে।’’
অন্যদিকে, এসইউসির অভিযোগ, কোনও রকম আগাম নোটিস ছাড়াই বিকেল পাঁচটা নাগাদ সময় ৫০-৬০ জন পুলিশ এবং পুরসভার আধিকারিকরা এসে ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগানের বুক স্টল ভেঙে দেয়। এই জায়গায় বিগত ১৫ বছরের বেশি সময় ধরে দলের বুক স্টল হয়ে আসছে। বাগুইআটির জগৎপুরে দলের কর্মীরা বিকেল ৫টায় যখন বুক স্টলে টেবিলে বই নিয়ে বসেছিলেন তখন বিজেপির বেশ কিছু দুষ্কৃতী এসে সমস্ত বই পাশেই খালের জলে ফেলে দেয়, ধাক্কাধাক্কি করে এবং হুমকি দেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
