মেডিক্যাল পরীক্ষার্থীদের সুবিধার্থে রবি সকালেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

মেডিক্যাল পরীক্ষার্থীদের সুবিধার্থে রবি সকালেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আগামী কাল, রবিবার কমবাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধায় ওইদিন সকাল থেকে মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলাচলের নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। ব্লু ও গ্রিন দুই লাইনেই সকাল থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। শনিবার এই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রবিবার সকালে কখন থেকে চলাচল করবে মেট্রো?

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কাল ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। এমনিতে প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু মেডিক্যাল সার্ভিস পরীক্ষার কারণে ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হল মেট্রো পরিষেবা। আগামী কাল সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হবে। ডাউনে দক্ষিণেশ্বর এবং আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলবে। তবে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল নেই। অন্যান্য রবিবারগুলির মতোই সেই মেট্রো পাওয়া যাবে।  

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *