সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর মেঘভাঙা বৃষ্টিতে জলবন্দি শহর ও শহরতলি। প্রবল সমস্যায় আমজনতা। সমস্যা সমাধানে তৎপর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার ভোর থেকে পুরসভায় বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। জানিয়েছেন, কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুধু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০ টা বাজবে। দুর্ঘটনা এড়াতে আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
