মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন ইমরান হাশমি! শুটিংয়ে চারচাকা উলটে ভয়াবহ দুর্ঘটনা

রাজ্য/STATE
Spread the love


মাসখানেক আগেই ‘আওয়ারাপন ২’-এর সুবাদে একার ক্যারিশ্মায় বক্স অফিসে একশো কোটির গণ্ডি ছুঁয়ে ‘ফিনিক্স’-এর মতো ফিরেছেন। ২৩ বছরের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার এহেন গগনচুম্বী সাফল্যের স্বাদ পেয়ে সদ্য নতুন অ্যাকশন সিনেমার শুটিং শুরু করেছিলেন। আর সেই ছবির শুটিংয়েই কিনা ভয়াবহ দুর্ঘটনার শিকার ইমরান হাশমি। অল্পের জন্য মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন অভিনেতা।

ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা এসইউভি গাড়িটি ঘুরতে ঘুরতে উলটে যায় এবং নিচে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপর গিয়ে আছড়ে পড়ে। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, শুটিংয়ে ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন:

ঠিক কী ঘটেছে? ইমরান এইমুহূর্তে ‘গানমাস্টার জি৯’ নামে এক অ্যাকশন ছবির শুটিংয়ে ব্যস্ত। বলিউড মাধ্যম সূত্রে খবর, সেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হচ্ছিল। আর সেখানেই শূন্যে এসইউভি গাড়ি উলটে গিয়ে নিচে পার্ক করা একটি কালো ভ্যানের ওপর আছড়ে পড়ে। সেসময়ে কাছেই দাঁড়িয়ে ছিলেন ইমরান হাশমি। খানিক উনিশ-বিশ হলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারতেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা। আর শুটিং স্পট থেকে ক্যামেরার নেপথ্যের এহেন হাড়হিম করা দৃশ্য প্রকাশ্যে আসতেই ইমরানের জন্য উদ্বিগ্ন ঘনিষ্ঠমহল!

Emraan Hashmi Tests Positive For Swine Flu Amid Awarapan 2
ইমরান হাসমি। ছবি: ইনস্টাগ্রাম

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কলাকুশলীরা সবে স্টান্টের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সেসময়েই ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা এসইউভি গাড়িটি ঘুরতে ঘুরতে উলটে যায় এবং নিচে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপর গিয়ে আছড়ে পড়ে। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, শুটিংয়ে ঠিক কী ঘটেছিল? কেনই বা এমন ঘটনা ঘটল? নাকি আগে থেকেই পরিকল্পিতভাবে এই ঘটনা শুটের অংশ ছিল? বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এহেন দুর্ঘটনা নিয়ে ‘গানমাস্টার জি৯’-এর নির্মাতাদের তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। এমনকী কোথায় এই বিপজ্জনক স্টান্টের শুটিং চলছিল? সেই উত্তরও অধরা। অ্যাকশন ও রোম্যান্সের মিশেলে তৈরি গানমাস্টার জি৯’ ছবিটি ২০২৬ সালের ২৭ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা। যে সিনেমায় ইমরানের পাশাপাশিঅভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং। তার প্রাক্কালেই এহেন দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *