মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে পৃথক ‘বেসিন’ বানানো হোক! এমনটাই প্রস্তাব দিয়েছিল আমেরিকার টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তাঁর দাবি, সরকারি বিমানবন্দরে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের পৃথক কোনও সুবিধা দেওয়া যায় না। এটি বৈষম্যের শামিল।

ইসলামে নমাজ পাঠের পূর্বে পবিত্রতা অর্জনের জন্য বিশেষ রীতিনীতি রয়েছে। মূলত হাত, মুখ, পা ধুতে হয়। এর জন্য বিশেষ এক ধরনের ‘বেসিন’ নির্মাণ করা হয়, যা ‘অ্যাবলিউশন স্টেশন’ নামে পরিচিত। টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের ভিতর এমনই একটি ‘বেসিন’ নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা সামনে আসতেই ক্ষুব্ধ হন টেক্সাসের গভর্নর। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘”সরকারি বিমানবন্দরগুলি নির্দিষ্ট একটি ধর্মাবলম্বী মানুষদের বিশেষ সুবিধা দিতে পারে না। ডালাস বিমানবন্দরে মুসলিমদের জন্য পৃথক বেসিন নির্মাণের পরিকল্পনাটি বেআইনি।’

আরও পড়ুন:

এদিকে ডালাস বিমানবন্দরে আগে থেকেই এধরনের দু’টি ‘বেসিন’ চালু রয়েছে। অন্যদিকে, হাউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরেও রয়েছে মুসলিমদের জন্য পৃথক ‘বেসিন’। অ্যাবট জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি ফেডারেল পরিবহন বিভাগের কাছে ডালাস ও হাউস্টন বিমানবন্দরের বিরুদ্ধে তদন্তের জন্য চিঠি দিয়েছেন। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কোনওরকম নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে দুই বিমানবন্দরেরই সরকারি অনুদান বাতিল করা হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *