মুম্বই ইন্ডিয়ান্সের নয়া হেড কোচ হলেন পোলার্ড, হার্দিক-রোহিতদের ‘ঝামেলা’ সামলে ফিরবে সুদিন?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


মুম্বই ইন্ডিয়ান্সের নতুন কোচ হলেন কাইরন পোলার্ড। এতদিন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা। কিছুদিন আগেই মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে মুম্বই। অন্যদিকে আইপিএলে শুধু মুম্বইয়ের জার্সিতেই খেলেছেন পোলার্ড। এবার রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের ‘হেড স্যর’ হিসেবে দেখা যাবে তাঁকে।

গত কয়েক বছরে একেবারেই চেনা ছন্দে নেই মুম্বই। দলের মধ্যে কোন্দলের বহু খবর প্রকাশ্যে এসেছে। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আছে। তেমনই রোহিত, বুমরাহ, সূর্যকুমারদের সংসারে ঝড় উঠেছে। ফলে পোলার্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের সংহতি ফিরিয়ে আনা। জয়বর্ধনে কোচ হয়ে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিলেন। এবার দেখার একঝাঁক প্রাক্তন সতীর্থকে পোলার্ড একসঙ্গে কীভাবে সামলান।

আরও পড়ুন:

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের বিবৃতিতে তিনি বলেন, ‘হেড কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। এই দল আমার জীবন ও কেরিয়ারের বিশাল একটি অংশ জুড়ে আছে। দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক খুবই মূল্যবান। নীল-সোনালি জার্সির মূল্য আমি জানি। সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইব। সমর্থকরা যাতে উৎসবের সুযোগ পায়, সেই চেষ্টা করব।’

অন্যদিকে মুম্বইয়ের মালকিন নীতা আম্বানি জানিয়েছেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। গত ১৬ বছর ধরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। খেলোয়াড় হিসেবে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবেন।’ উল্লেখ্য, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে কেবল মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন পোলার্ড। এই সময়ে ১৮৯ ম্যাচে ব্যাট হাতে ৩,৪১২ রান করার পাশাপাশি নিয়েছেন ৬৯ উইকেট। মুম্বইয়ের পাঁচটি শিরোপাজয়ী দলের সদস্য তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *