সৌরভ মাজি, বর্ধমান: মুখ্যমন্ত্রীর বর্ধমান সফরের ঠিক আগেই কড়া পদক্ষেপ জেলা পুলিশের। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হল বর্ধমানের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে। তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রীর সফরের আগেরদিন খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তার ভিত্তিতেই কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই ওই এএসআই-কে চিহ্নিত করে মঙ্গলবার সকালেই সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
