মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ। একটা নয়, কুরুচিকর ভাষায় একাধিক পোস্টের অভিযোগে গ্রেপ্তার গোঘাটের তৃণমূল নেতা ফিরোজ আলি। তিনি গোঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য। ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। এনিয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ফিরোজকে। অভিযোগপত্রের সঙ্গে সোশাল মিডিয়ায় ফিরোজের ওই পোস্টের স্ক্রিনশটও পুলিশকে দেওয়া হয়েছে। রবিবার ধৃত তৃণমূল নেতাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে গোঘাট থানার পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ফিরোজ আলি অভিযোগ জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক অভিসন্ধি।
ফিরোজের যে পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তাতে স্পষ্ট সাম্প্রদায়িক বিভাজনে উসকানি। কোথাও ‘শুক্রবারিয়া’, কোথাও ‘হিন্দুদের একটা একটা করে কাটব’, এধরনের মন্তব্য লেখা হয়েছে। সেইসঙ্গে একাধিক পোস্টে বিতর্কিত ছবি। ফিরোজের বিরুদ্ধে তাই সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর অভিযোগ তুলে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ পুলিশের দ্বারস্থ হন। একজন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারীকে ঘিরে এমন পোস্ট কেন? এই প্রশ্নের পাশাপাশি তৃণমূল নেতার বেলাগাম রাজনৈতিক ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
যদিও গ্রেপ্তারির পরও তেমন বিচলিত নন ফিরোজ আলি। থানা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠার পর তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে উত্তর, ‘‘কেন গ্রেপ্তার করা হল, তা তো পুলিশই ভালো বলতে পারবে।” নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন? তাতে ফিরোজের দাবি, এমন কিছু তিনি করেননি। এই গ্রেপ্তারি পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধিমূলক। কিন্তু বিজেপির পালটা দাবি, সোশাল মিডিয়ায় তাঁর পোস্টের ভিত্তিতেই পুলিশের এই পদক্ষেপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
