মার্কিনী গরম, মেক্সিকোর উচ্চতা, বিশ্বকাপে জোড়া চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত ইংল্যান্ড

মার্কিনী গরম, মেক্সিকোর উচ্চতা, বিশ্বকাপে জোড়া চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত ইংল্যান্ড

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলের কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে আমেরিকার গরম ও আর্দ্রতা। তবে এমন পরিস্থিতিতে যে পড়তে হবে তাঁর ছেলেদের, তা আগে থেকেই জানতেন বলে দলের কোচ টমাস টুখেল আগে থেকেই বেশ কিছু বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন। পরামর্শ হয়ে নিয়েছেন গ্রেট ব্রিটেনের অলিম্পিক খেলে আসা ক্রীড়াবিদ এবং বেশ কয়েকজন বিশেষজ্ঞের।

ইতিমধ্যেই ইংল্যান্ড দল বিশ্বকাপ খেলার জন্য বার্মিংহ্যাম থেকে মায়ামির উদ্দেশে উড়ে গিয়েছে। সেখানে পৌঁছে বিশ্বকাপে নামার আগে মার্কিন মুলুকের আর্দ্রতা এবং উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে দশদিনের একটি বিশেষ শিবির করতে চলেছে ইংল্যান্ড। যাতে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন হ্যারি কেনরা। তবে সদ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসা আর্সেনালের বুকায়ো সাকা, ডেকলান রাইস, ননি মাদুয়েকে ও এবেরচি এজেকে রিকভারির জন্য আরও কয়েকদিন সময় দিতে চান ইংল্যান্ড কোচ। একই সঙ্গে ক্রিস্টাল প্যালেসের ডিন হেন্ডারসনকেও রিকভারির সময় দিচ্ছেন তিনি। ডিন কনফারেন্স লিগ ফাইনাল খেলেছেন গত সপ্তাহে।

আরও পড়ুন:

এই ফুটবলাররা ছাড়া বাকি ২১ ফুটবলারের মধ্যে বেশ কয়েকজন ফুটবলার আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপে ছুটি কাটাচ্ছেন, তারাও আগামী শনিবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগেই ওয়েস্ট পাম বিচে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। টুখেল মনে করেন, সদ্য দীর্ঘ ক্লাব মরশুম শেষ করা ইংল্যান্ড ফুটবলারদের কাছে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট এমন আর্দ্র আবহাওয়ায় খেলা সহজ কাজ নয়। ইংল্যান্ড কোচ বলেন, “আমাদের ফুটবলাররা এমন আর্দ্রতায় খেলায় অভ্যস্ত নয়। শুধু গরমই নয়, পাশাপাশি মেক্সিকোর মতো উচ্চতায় খেলাও যথেষ্টই কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে। এই বিশ্বকাপে এমন অনেক কঠিন পরিস্থিতির সামনে পড়তে হবে। তবে আমরা পুরোপুরি তৈরি রয়েছি। গ্রেট ব্রিটেন দলের বিশেষজ্ঞদের থেকে এই বিষয়ে পরামর্শ নিয়েছি।”

এবারের বিশ্বকাপ নিয়ে টুখেল আরও যোগ করেন, “আমাদের মিশন খুব পরিষ্কার। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমেরিকা যাচ্ছি। জাতীয় দলের জার্সিতে আরও একটা স্টার যোগ করতে চাই।” বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় প্রতিপক্ষ ঘানা। তৃতীয় ম্যাচে তারা খেলতে নামবে পানামার বিরুদ্ধে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *