‘মাছি মারতে হাতুড়ি মারবেন না’, দিল্লিতে যানবাহন চলাচল নিশ্চিত করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচির আগে দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছিল। মেট্রো-রেল স্টেশন বন্ধ করে, একাধিক রাস্তায় ব্যারিকড করে দিয়েছিল পুলিশ। শহরজুড়ে অন্তত ২৬ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। গণপরিবহনে এহেন মারাত্মক কড়াকড়ির বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত সাফ জানিয়ে দিয়েছেন, আমজনতার যানবাহন ব্যবহারে লাগাম টানা যাবে না। তাঁর কথায়, একটা মাছি মারতে হাতুড়ি মারা যায় না।

শান্তিপূর্ণ প্রতিবাদের আগে এইভাবে কেন পরিবহন ব্যবস্থা বন্ধ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধী সাংসদ কপিল সিবল। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলছেন, প্রতিবাদ নিয়ন্ত্রণ করতেই পারে সরকার। তারজন্য কড়াকড়িও হতে পারে। কিন্তু তার জন্য সমস্ত কিছু বন্ধ করে দেওয়া যায় না। দিল্লি সরকারকে প্রধান বিচারপতি বলেছেন, যেসমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে তার বিকল্প ব্যবস্থা রাখতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, মেট্রো চড়ার অধিকার রয়েছে আমজনতার। সকলে যেন গণপরিবহন ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মেট্রো স্টেশন খোলা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। প্রধান বিচারপতির কথায়, “বহু মানুষেরই নিজস্ব গাড়ি নেই, তাঁদের ভরসা গণপরিবহন। কিন্তু মানুষের কাছে একটাও যানবাহনের বিকল্প নেই, এমনটা করা যায় না। কোনও একজন ব্যক্তিকে নিয়ে আমরা ভাবছি না। ভাবছি সেই হাজার হাজার মানুষের কথা যারা পেটের দায়ে দিল্লির নানা জায়গায় পাড়ি দেন। একটা মাছি মারার জন্য আপনারা হাতুড়ি ব্যবহার করতে পারেন না।”

কয়েকদিন আগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মুম্বইয়ে জমায়েত করেছিল সিজেপি। সেখান থেকেই যন্তরমন্তরে ফের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লি যেন দুর্গে পরিণত হয়েছে। বাইরে থেকে যেন দিল্লিতে কেউ ঢুকতে না পারে তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লি রেল স্টেশনে ট্রেন ঢোকা। একই দৃশ্য হজরত নিজামুদ্দিন স্টেশনেও। তার জেরে শুক্রবার শিয়ালদহ এবং হাওড়া থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস বাতিল হয়েছে। শনিবার ভোর চারটে থেকে দুপুর দু’টো পর্যন্ত নয়াদিল্লি স্টেশনে সমস্ত ট্রেন ঢোকা বন্ধ। বাতিল হয়েছে সেই ট্রেনগুলি। দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *