বুধবার মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। বৃহস্পতিবার প্রয়াত এনসিপি নেতার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এর মধ্যেই সামনে এসেছে অজিতের একটি পুরনো এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে মহিলা পাইলট তথা উড়ানকর্মীদের প্রতি ভরসার কথা জানান তিনি। কাকতালীয় ভাবে গতকাল দুর্ঘটনাগ্রস্ত ছোট বিমান ‘লিয়ারজেট ৪৫ এক্সআর’-এর অন্যতম চালক ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও।
ঠিক দু’বছর আগে ২০২৪ সালের ১৮ জানুয়ারি এক্স হ্যান্ডেলে অজিত পওয়ার একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আমি যখন হেলকপ্টার বা বিমানে যাত্রা করি, যদি দেখি সেই কপ্টার বা বিমানটি মসৃণ ভাবে মাটিতে নামল, বুঝতে পারি বিমানচালক একজন মহিলা।” মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রীর এই পোস্ট ভাইরাল হয়। নেটাগরিকরা প্রশংসা করে। নতুন করে সেই পোস্টই ভাইরাল হয়েছে। যদিও বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে এনসিপি নেতার। এমনকী সেই বিমানের অন্যতম পাইলট ছিলেন একজন মহিলা। ক্যাপ্টেন শাম্ভবী পাঠক।
আরও পড়ুন:
After we journey by helicopter or aircraft, if our aircraft or helicopter lands easily, we perceive that the pilot is a girl.#NCPWomenPower
— Ajit Pawar (@AjitPawarSpeaks) January 18, 2024
প্রসঙ্গত, বিমান সংস্থা ভিএসআর ভেঞ্চারসের কর্মকর্তারা দাবি করেছেন, অজিতের বিমানে কোনও নিরাপত্তাজনিত সমস্যা ছিল না। সংস্থার দেওয়া তথ্যানুসারে, ১৫ বছরের পরিষেবায় এই বিমানের যাত্রীসন্তুষ্টি ৯৯ শতাংশ। এর পরেও প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করেন শাম্ভবী এবং তাঁর সহকারী পাইলট। কিন্তু পারেননি। অবতরণের সময়ে রানওয়ের একপাশে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে বিমানে।
আরও পড়ুন:
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার, উপমুখ্যমন্ত্রীর দুই নিরাপত্তারক্ষী, পাইলট শাম্ভবী পাঠক এবং পাইলট সুমিত কাপুরের। যান্ত্রিক ত্রুটি যদি না থাকে তবে কি অসুস্থ ছিলেন পাইলট দ্বয়? শুরু হয়েছে তদন্ত। আপাতত অজানা বিমান দুর্ঘটনার মূল কারণ। কেউ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
