দুর্গাপুজোর পাস সংক্রান্ত দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার তাঁর বিরুদ্ধে আরও এক অভিযোগ সামনে এল। প্রাক্তন মন্ত্রীর সিঙ্গুরের বাগানবাড়িতে রাতের অন্ধকারে মহিলাদের নিয়ে এসে আমোদ প্রমোদ চলত বলে অভিযোগ স্থানীয়দের। রাত হলেই পাওয়া যেত ঘুঙুরের আওয়াজ! এমনই দাবি করেন স্থানীয়রা। এই সব অভিযোগে বৃহস্পতিবার সকালে ‘মোহর’ নামের ওই বাগানবাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। একজনকে ইন্দ্রনীল সেন সাজিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় এলাকা। উল্লেখ্য, বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় ইন্দ্রনীল সেনকে। তাঁকে ১০ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সিঙ্গুরের বাগডাঙা ছিনামোর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ইন্দ্রনীলের বাগানবাড়িটি। স্থানীয়দের অভিযোগ, রাত ১২টার পর ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতে গাড়ি ঢুকত। সেই গাড়িতে করে অল্প বয়সি সুন্দরী মহিলাদের নিয়ে আসা হত। সারারাত ধরে মেয়েদের নিয়ে ফুর্তি করা হত। চলত আমোদ প্রমোদ। ইন্দ্রনীলকে ‘দ্বিতীয় শাহজাহান’ বলেও উল্লেখ করেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চাষিদের ভয় দেখিয়ে বাগানবাড়ির জমি জখল করেছেন ইন্দ্রনীল। রাস্তাও দখল করেছে। পুজোর পাস সংক্রান্ত দুর্নীতির টাকা এই বাগানবাড়িতে খরচ হয়েছে। এর পিছনে সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্নাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
স্থানীয়দের আরও অভিযোগ, এই বাগান বাড়ি তৈরির ক্ষেত্রে নিকাশি বন্ধ করে পঞ্চায়েতে টাকায় নিয়ম বহির্ভূত ভাবে রাস্তা তৈরি করা হয়েছে। বাগানবাড়ির জায়গা ‘দখল’-এর ক্ষেত্রে সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাহায্য করেছিলেন। তাঁদের প্রত্যেককে তদন্তের আওতায় আনার দাবি জানান বাসিন্দারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
