মলদ্বীপকে হারিয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে ভারত, লক্ষ্য এবার হ্যাটট্রিক খেতাব

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF) নিজেদের অপরাজেয় ধারা বজায় রেখে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা মলদ্বীপকে ১-০ গোলে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে থেকে শেষ চারের টিকিট নিশ্চিত করল কোচ নৌশাদ মুসার (Naushad Moosa) দল। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল তারা।

মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচের একমাত্র এবং নির্ণায়ক গোলটি করেন সুহেল আহমেদ ভাট (Suhail Ahmad Bhat)। পাকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করার পর এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন মোহনবাগানের এই ফুটবলার। ৩৮ মিনিটে পাওয়া একটি পেনাল্টি নিখুঁতভাবে জালে জড়িয়ে ভারতকে এগিয়ে দেন তিনি।

পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে সাতটি বড় পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন কোচ মুসা। সুহেল ছাড়া আগের ম্যাচের একাদশ থেকে কেবল অভিষেক সূর্যবংশী, মুহম্মদ উবেইস ও রিকি শাবং সুযোগ পান। গোলকিপার অর্শ আনোয়ারের পরিবর্তে সুযোগ পেয়ে প্রিয়াংশ দুবে ম্যাচের শেষ দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের বিরুদ্ধে অন্তিম মুহূর্তে দুটি গোল খাওয়ার পর রক্ষণ নিয়ে সতর্ক ছিলেন ভারতীয় কোচ। ফুটবলাররা সেই ভুল শুধরে এবার ক্লিন শিট বজায় রাখেন। সেমিফাইনালে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ২০২১ ও ২০২৩ সালের পর এবার টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে।

 

The put up মলদ্বীপকে হারিয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে ভারত, গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে সুহেলরা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *