শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মন্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ…’ গগনভেদী চিৎকার! আর মন্নতের সিংহদুয়ারের সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। হবে না-ই বা কেন, কারণ শাহরুখের সাধের মন্নতই তাঁদের কাছে পীঠস্থান। ফি বছর বাদশার জন্মদিন, সিনেমার রিলিজ হোক বা ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে জনসুনামি! আগামী ২ নভেম্বর ৬১ বছরে পা দেবেন কিং খান। জন্মদিনের চব্বিশ ঘণ্টা আগে বার্থডে স্পেশাল সারপ্রাইজ হিসেবে কিং থানের আগামী ছবি ‘কিং’-এর কোনও বড় চমকের কানাঘুষো।
‘জাবরা ফ্য়ান’দের কাছে এই দিনটি ‘এসআরকে ডে’। সম্প্রতি অভিনেতার টিমের তরফে প্রতিটি ফ্যান ক্লাবকে জানানো হয়েছে এবছর আর এসআরকে ডে’ পালিত হচ্ছে না। একইসঙ্গে রহস্য জিইয়ে রেখে বলা হয়, ভক্তরা যেন আশাহত না হন। বলিপাড়ায় ফিসফাস, জন্মদিনে দেখা না দিলেও ‘কিং’ রিলিজের প্রাক্কালে অনুরাগীদের জন্য চমক রাখতে চলেছেন শাহরুখ। পরিচালক সিদ্ধার্থ আনন্দের একের পর এক রহস্যময় পোস্ট এবং প্রথম গান মুক্তির ইঙ্গিত ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন:

মন্নতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলার জন্য পরিবার নিয়ে আপাতত পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টই খান পরিবারের অস্থায়ী আস্তানা। তাই মন্নতের ছাদে আইকনিক পোজে শাহরুখ তাঁর ভক্তদের দর্শন দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে মন্নতের কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। সামনের অংশে একটি বিশাল স্ক্রিনের মতো কাঠামো, যা দেখেই অনুরাগীদের একাংশের অনুমান, শাহরুখের জন্মদিনে মন্নতের দেওয়ালে দেখানো হতে পারে ‘কিং’-এর কোনও বিশেষ ঝলক।
SRKians, that is MASSIVE! Mannat has reworked right into a fortress, with the newest KING content material set to gentle up the large display screen! That is nothing in need of spectacular! 🔥👑❤️ #ShahRukhKhan #KING #SRK https://t.co/d9fzFZ6xZJ
— Shah Rukh Khan Warriors FAN Membership (@TeamSRKWarriors) October 31, 2026
মন্নতের দেওয়ালে বিশাল স্ক্রিন ঘিরে ভক্তদের মনে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।তবে এখনও পর্যন্ত ‘কিং’-এর টিজার, গান কিংবা অন্য কোনও ফুটেজ আদৌ মন্নতে দেখানো হবে কি না সে বিষয়ে নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে সিদ্ধার্থের রহস্যময় পোস্ট ঘিরে শাহরুখভক্তদের অ্যাড্রানালিন রাশ একেবারে তুঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখের জন্মদিনে মুক্তি পাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘কিং’-এর প্রথম গান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
