কৃষ্ণকুমার দাস: এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসকদল। মঙ্গলেই মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৪ নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন, ওইদিনই পথে নামছেন মমতা-অভিষেক। ওইদিন দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা-অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররাও। ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, স্রেফ এই আশঙ্কায় রাজ্যেল তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে গোড়া থেকে সোশাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তাঁরা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
