মঙ্গলেই খেলা শুরু ‘অর্ণবে’র! পুজোর আগে দুর্যোগে তছনছ হবে বাংলা?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সোমবার সকালে ঝলমলে রোদ, নীল আকাশ দেখেই যেন মনের কোণে পুজো পুজো ভাব। তবে এই আবহাওয়া নাকি বেশিক্ষণ নয়। কারণ, সোমবার বিকেলের পর থেকেই বদলাবে আবহাওয়া। ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাবে ভাসতে পারে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে দুর্যোগ।

আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপ বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। তার অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। সোমবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এলাকায় পৌঁছবে বুধবার সকালে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপের অভিমুখ। কলকাতায় সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধ থেকে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন:

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। তবে সেদিনও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ির কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে, ঝড়বৃষ্টির ফলে সোমবার মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং ২২-২৫ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বজায় থাকবে অস্বস্তি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *