তৃণমূলের শাসনকালে তিনি ছিলেন এলাকার ত্রাস! পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে কার্যত বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরে এলাকা থেকে পালিয়ে যান ওই তৃণমূল নেতা। পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল নেতার নাম জাফর আলি মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে রয়েছেন। ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জাফর গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ছিলেন আগে। তৃণমূল আমলে ওই এলাকায় তার ভয়ে মুখ খুলতে পারতেন না বিরোধীরা! পঞ্চায়েতের টাকা নয়ছয় থেকে মাটি পাচার-সহ একাধিক অভিযোগ রয়েছে জাফর আলি মণ্ডলের বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে তাঁর নেতৃত্বে ভোটলুটও হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
অভিযোগ, গত পঞ্চায়েত ভোটের সময় বিজেপির পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। তৃণমূল জমানায় তিনি থানায় অভিযোগ জানাতে পারেননি। রাজ্যে পালাবদলের পর সেই ঘটনা নিয়ে ওই মহিলা নেত্রী থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ফল ঘোষণার পরেই এলাকা থেকে পালান জাফর আলি মণ্ডল। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।
শেষপর্যন্ত পুলিশ তাঁর সন্ধান পান। কলকাতার গোপন ডেরা থেকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। বনগাঁয় নিয়ে গিয়ে ওই তৃণমূল নেতাকে আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, “তৃণমূল আমলে ওই নেতা এলাকার ত্রাস ছিল। এখন জনতার সরকার চলছে। শাস্তি হবে ধৃতের।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
