ভোট পরবর্তী ‘হিংসা’র প্রতিবাদে এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান বিক্ষোভে তৃণমূলনেত্রী!

ভোট পরবর্তী ‘হিংসা’র প্রতিবাদে এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান বিক্ষোভে তৃণমূলনেত্রী!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভোটে বিপর্যয়ের পর দল নিয়ে যথেষ্ট সক্রিয় থাকলেও পথের আন্দোলনে দেখা যায়নি। এবার আগের মতো রাস্তায় নেমে প্রতিবাদে মুখর হতে দেখা যেতে পারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে! সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার অভিযোগে আগামী সপ্তাহে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছেন তিনি। আগামী ২ জুন, অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অনুমতি মিললেই রানি রাসমনিতে একদিনের কর্মসূচিতে দেখা যাবে মমতাকে।

সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা, ভোটে কারচুপি, তৃণমূলের উপর হামলা, তদন্তকারী সংস্থাকে দিয়ে চাপ দেওয়ার মতো বেশ কয়েকটি অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগীম ২ জুন রানি রাসমনিতে অবস্থান বিক্ষোভে বসার কথা তাঁর। দিনভর চলবে অবস্থান। এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। তা পেলে এটাই হবে ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সক্রিয় আন্দোলন।

আরও পড়ুন:

ছাব্বিশের নির্বাচনে রাজ্যের ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। যদি এহেন হতশ্রী ফলাফলের জন্য একাধিকবার দলনেত্রী দায়ী করেছেন ‘ভোট লুট’কে। অভিযোগ তুলেছেন, অন্তত ৫০টি আসনে ভোট লুট করে বিজেপি জিতেছে।দলের হারের পর থেকে সর্বস্তরেই ভাঙন শুরু হয়েছে। কেউ কেউ দলের ভুলত্রুটি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন, অনেকেই দলের বিভিন্ন পদের দায়িত্ব ছেড়েছেন। এককথায় জোড়াফুল শিবিরে মুষলপর্ব চলছে। তবে এই অবস্থাতেও দলকে চাঙ্গা রাখতে এবং মানুষের পাশে থাকতে নিজের কালীঘাটের বাড়িতে একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকলকে নিয়ে। জয়ী প্রার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, বারবার পথে নামার কথা বলেছেন।

এবার তিনি নিজেই নামতে চলেছেন পথে। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা, ভোটে কারচুপি, তৃণমূলের উপর হামলা, তদন্তকারী সংস্থাকে দিয়ে চাপ দেওয়ার মতো বেশ কয়েকটি অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগীম ২ জুন রানি রাসমনিতে অবস্থান বিক্ষোভে বসার কথা তাঁর। দিনভর চলবে অবস্থান। এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। তা পেলে এটাই হবে ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সক্রিয় আন্দোলন।অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সক্রিয়তা বাড়াচ্ছেন। শনিবার তিনি দলের আক্রান্ত নেতাদের দেখতে যাবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *