ভোট পরবর্তী অশান্তিতে জড়িতদের আজ রাতেই গ্রেপ্তার করতে হবে, বৈঠকে নির্দেশ সিইও মনোজের!

ভোট পরবর্তী অশান্তিতে জড়িতদের আজ রাতেই গ্রেপ্তার করতে হবে, বৈঠকে নির্দেশ সিইও মনোজের!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দ্বিতীয় দফা ভোট (WB Meeting Election 2026) মিটতেই দিকে দিকে অশান্তির খবর। ভোট পরবর্তী হিংসা রুখতে নজরদারি বাড়াতে চান বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৃহস্পতিবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক। ‘ভোটের পরে যাঁরা ঝামেলা পাকিয়েছেন, আজ রাতেই তাঁদের গ্রেপ্তার করতে হবে’, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ সিইও মনোজের।

এই বিষয়ে আরও খবর

বুধবার দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষের খবর উঠে এসেছে। যার জেরেই আগাম সতর্ক হতে চায় কমিশন। সিইও দপ্তর সূত্রের খবর, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে উঠে আসে মূলত ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত বিষয়গুলি। ভোটপর্বের মতোই ভোট পরবর্তী যাবতীয় অশান্তির ক্ষেত্রেও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে প্রশাসনকে। কোনও গণ্ডগোল হলেই দ্রুত অ্যাকশন নেওয়ার নির্দেশ। ‘ঝামেলা পাকিয়ে যাঁরা গা ঢাকা দিয়ে আছেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই তাঁদের গ্রেপ্তার’ করার নির্দেশ দেন সিইও।

প্রসঙ্গত, ভোটের পরেও বাংলায় ৭০০ কোম্পানি বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, বৈঠকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল প্রশাসনিক কর্তাদের মনে করিয়ে দেন, ভোটপর্ব এখনও শেষ হয়নি। নিরাপত্তা ব্যবস্থাও যেন কোনও খামতি না থাকে, সেদিকে নজর রাখতে হবে ভোটের গণনার দিন ও তার পরবর্তী সময়েও। বৈঠকে সিইও এমনটাই জানিয়েছেন বলে খবর।

উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দফার ভোট মিটতেই কলকাতার বেহালা ও গড়িয়ায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকেও উঠে এসেছে বিভিন্ন অশান্তির ঘটনা। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন জেলা এমনকি, কলকাতাতেও ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টেও। সূত্রের খবর, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়েই হিংসা ঠেকাতে আগাম সতর্ক বার্তা দিল কমিশন।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *