বাংলার মসনদ কার দখলে? রাত পোহালেই জানা যাবে জনতার রায়। কাউন্টডাউন চলছে। চলছে প্রস্তুতিও। এদিকে যেমন ভোট গণনা নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। অন্যদিকে তেমন সেলিব্রেশনের জন্য আগাম প্রস্তুত আবির ব্যবসায়ীরাও। জেলা থেকে শহরে, বাজার ছেয়ে গিয়েছে আবিরে। কিন্তু কোন রঙের চাহিদা বেশি? ভোটগণনার আগে কী বলছেন ব্যবসায়ীরা?
এই বিষয়ে আরও খবর
ঠিক যেন অকাল হোলির আমেজ। দোকানে দোকানে দোকানে মজুত হয়েছে বস্তা বস্তা আবির। কোচবিহারের এক ব্যবসায়ী বলছেন, “সব রঙের আবিরই মজুত আছে দোকানে। তবে সবুজ আর কমলা রঙের আবিরটাই বেশি বিক্রি হয়েছে এখনও পর্যন্ত। তবে কোন আবিরের চাহিদা বেশি হবে, তা তো বোঝা যাবে ৪ তারিখেই।”
নদিয়ার এক আবির ব্যবসায়ীর কথায়, “সবুজ, গেরুয়া দুটো রঙের আবিরই তুলেছি। সবুজের সঙ্গে এবার গেরুয়া রঙের চাহিদাও আকাশছোঁয়া। আবিরের চাহিদা এতটাই বেড়ে গেছে ১০ কেজির বস্তায় ১০০ টাকা দাম বেড়ে গেছে। গেরুয়া আবিরের দাম ৮০০ টাকা প্রতি বস্তায়। সবুজ আবিরের ১০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।” ওই ব্যবসায়ী আরও বলেন, আবির কোম্পানি গেরুয়া আবির আর সাপ্লাই করতে পারছে না।”
রাত পোহালেই সেলিব্রেশন। জনতার রায়ে কাদের মুকুটে উঠবে জয়ের মুকুট? সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। কাদের মুখে শেষ হাসি ফুটবে, তা তো জানা যাবে কালই। তবে ভোটের বাজারে অকাল হোলির সেলিব্রেশন আবির ব্যবসায়ীদের মুখে যে হাসি ফুটিয়েছে। তা তো বলাই বাহুল্য।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
