ভারত বিরোধী স্লোগান! শিকাগোয় হিন্দু মন্দিরে ভারতীয়দের গণহত্যার ছক ১৯ বছরের যুবক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আমেরিকার শিকাগোয় হিন্দু মন্দিরে গণহত্যার ছক। অভিযুক্ত ১৯ বছরের এক যুবক। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। পুলিশের দাবি, ভারতীয়দের প্রতি তীব্র বিদ্বেষ থেকেই তিনি এই হামলার পরিকল্পনা করেছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে চরমপন্থী মতাদর্শ লেখা একাধিক ইশতেহার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করেছিলেন আলেকজান্দ্রোস। এই পরিকল্পনার কথা তিনি তাঁর এক সহকর্মীকে জানিয়েছিলেন। দিনটিকে ‘বিশেষ দিন’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু পরে আচমকাই অস্ত্রের সমস্যা হয়। সেই কথাটিও তিনি ওই সহকর্মীকে জানিয়েছিলেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক রাইফেল, রাইফেলের ম্যাগাজিন, বডি আর্মার (সুরক্ষাকবচ) এবং বিভিন্ন সরঞ্জামের ছবি। উদ্ধার হয়েছে একাধিক নথিও যেখানে লেখা ছিল প্রচুর ভারত বিরোধী স্লোগান।

আরও পড়ুন:

এক পুলিশ আধিকারিক বলেন, “গোপন সূত্রে আলেকজান্দ্রোসের বিষয়ে আমাদের কাছে খবর আসে। অরোরা এসাকার এক হিন্দু মন্দিকে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে ঠিক কোথায় হামলার হত, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *