‘ভারত চাইলে ফলোঅন করাতে পারত’, পাক-বিপর্যয়কে চরম খোঁচা অশ্বিনের

‘ভারত চাইলে ফলোঅন করাতে পারত’, পাক-বিপর্যয়কে চরম খোঁচা অশ্বিনের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


আবারও বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান। গত বছর এশিয়া কাপে পাকিস্তানে ৩ ম্যাচে হারানোর পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রাখঢাক না করেই বলে দিয়েছিলেন, ইদানীং আর ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা নেই। তাঁর কথাটা যে কতটা সঠিক, সেটা আবারও প্রমাণ হয়েছে রবিবারের ম্যাচে। আর ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মজা করে বলছেন, ভারত যা রান করেছিল, তাতে পাকিস্তানকে ‘ফলোঅন’ করানো যেত।

এই বিষয়ে আরও খবর

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৬১ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে ঈশান কিষানরা তোলেন ১৭৫ রান। শ্রীলঙ্কার কলম্বোর স্লো, স্পিন সহায়ক পিচে এই রানটা তাড়া করাটা পাকিস্তানি ব্যাটিং বিভাগের কাছে কার্যত অসম্ভব ছিল। বিশেষ করে জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীদের বোলিং সামলানোটা নেহাত সহজ কথা নয়। ঠিক সেটাই হয়েছে।

যা নিয়ে অশ্বিন বলছেন, “এই পিচে ১৭৪ রান! পাকিস্তানকে তো ফলোঅন করানো যেত। সত্যি বলছি, আমরা যদি আর ২০ রান বেশি করতাম, তাহলে ওখানে ফলোঅন করাতে পারতাম।” ফলোঅন হয় টেস্টে। নিয়ম হল আগে ব্যাট করা হল ২০০ রানে এগিয়ে থাকলে ফলোঅন করাতে পারে। কিন্তু সেটা পাঁচদিনের টেস্টে। ২০ ওভারের খেলায় ৬১ রানে জয় তারই সমতুল্য বলে খোঁচা দিলেন অশ্বিন।

এই বিষয়ে আরও খবর

যা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের নজির। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ৮৪ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রানে হারের নজির। ইতিহাস বলছে, টি-২০ বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে একমাত্র ২০২১ সাল বাদে প্রতিবার হেরেছে পাকিস্তান।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *