ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা

ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা

খেলাধুলা/SPORTS
Spread the love


ভারতে নাশকতার ছক! দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি। সূত্রের খবর, ধৃতরা পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভট্টির দলের সদস্য। রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল তারা। তাদের গ্রেপ্তারির পরই শোরগোল পড়ে গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র এবং পেট্রল বোমা।

সম্প্রতি গোপন সূত্রে দিল্লি পুলিশের কাছে খবর আসে, রাজধানী এবং সংলগ্ন এলাকায় একটি এক দল সক্রিয় রয়েছে। তাদের সঙ্গে যোগ রয়েছে পাক গ্যাংস্টার হজাদ ভট্টি এবং আজমল গুজ্জরের। ভারতে জঙ্গি হামলার ছক কষছে তারা। শুধু তাই নয়, অস্ত্র পাচার, মাদক পাচারের মতো কার্যকলাপের সঙ্গেও জড়িত। এরপরই অভিযানে নামে পুলিশ। দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে শুরু হয় চিরুনি তল্লাশি। তারপরই তদন্তকারীদের জালে ধরা পড়ে ৬ জঙ্গি। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। তাদের কী পরিকল্পনা ছিল, গোটা চক্রটিতে আর কতজন রয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং পেট্রল বোমা। তাৎপর্যপূর্ণ বিষয় হল – সম্প্রতি রাঁচিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কার্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছিল, তাতেও ব্যবহৃিত হয়েছিল পেট্রল বোমা। যদিও সেই ঘটনার সঙ্গে ধৃতদের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য়, গত মাসেও দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ৭ জঙ্গি। তারাও শাহজাদ ভট্টি, আজমল গুজ্জরের দলের সদস্য বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *