Bhangar
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ।
ফাইল ছবি
Printed by: Subhankar Patra
- Posted:April 19, 2025 11:52 am
- Up to date:April 19, 2025 11:52 am
দেবব্রত মণ্ডল: ফের উত্তপ্ত ভাঙড়। এবার ভাঙচুর চক মরিচা গ্রামে। পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। গোটা ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। বলে রাখা ভাল, ওয়াকফ আইনের বিরোধিতায় গত সোমবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়। প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলে একালাজুড়ে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি-বাইক। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। এই প্রেক্ষাপটে শনিবার ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়।
বিস্তারিত আসছে….
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.
