ভরা স্টেশনে শৌচালয়ের মধ্যেই কুপিয়ে খুন! অভিযুক্তকে গণপিটুনি, হুলস্থূল মৌরিগ্রামে

ভরা স্টেশনে শৌচালয়ের মধ্যেই কুপিয়ে খুন! অভিযুক্তকে গণপিটুনি, হুলস্থূল মৌরিগ্রামে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভরা স্টেশনের মধ্যেই কুপিয়ে খুন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার মৌরিগ্রাম স্টেশনে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচাগারে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরেই অভিযুক্ত পালানোর চেষ্টা করলে হাতেনাতে যাত্রীরা তাঁকে ধরে ফেলেন। দেওয়া হয় গণপিটুনি। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। ইতিমধ্যে অস্ত্র-সহ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক অনুমান, শৌচালয়ের টেন্ডার পাওয়া নিয়ে অশান্তি। তার জেরেই এই খুনের ঘটনা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *