ভরসন্ধেয় ভিড়ে ঠাসা স্টেশনে চলল গুলি, মুম্বইয়ে মৃত ১

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ভরসন্ধেয় জনবহুল স্টেশন। ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। আচমকাই ভিড়ের মধ্যে পরপর গুলির আওয়াজ। কেউ কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মৃত্যু। গোটা ঘটনা স্টেশনজুড়ে আতঙ্কের পরিবেশ।

ভরসন্ধেয় এমনই ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের নিকটবর্তী উল্লাসনগর স্টেশন। জানা গিয়েছে, মৃতের নাম হরিশ গজওয়ানি। তিনি কোন ট্রেন ধরবেন না কোথায় যাবেন, কোনও তথ্যই এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী এবং স্টেশনে মোতায়েন পুলিশকর্মীদের বয়ান অনুযায়ী, ভিড়ের মধ্যে থেকেই আচমকা গুলি চলার আওয়াজ শোনা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন হরিশ। কিন্তু দুষ্কৃতীদের কাউকে দেখা যায়নি। অনুমান, হরিশকে লক্ষ্য করেই চালানো হয়েছিল গুলি।

খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে ভিত্তলওয়াড়ি থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত। তবে এখনও আততায়ীদের ধরা যায়নি। কারা গুলি চালিয়েছে, সেটাও শনাক্ত করা যায়নি। ফলে কেন হরিশকে হত্যা করা হল, কেন গুলি চালানো হল-এসব উত্তর অধরাই। পুলিশ সূত্রে খবর, হরিশের দেহ পাঠানো হয়েছে সেন্ট্রাল হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত হবে। ওই রিপোর্টের ভিত্তিতেই এগোবে তদন্ত।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *