ব্লেজারের আড়ালে ঠোঁটে ঠোঁট রেখে চর্চায় রাজ-নন্দিনী! মা-বাবা বলছেন, ‘কতটা ভালোবাসলে ছেলেরা এভাবে কাঁদে’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বিগ বস বাংলার দুর্গে রাজবীর দে ও নন্দিনী দত্তর প্রেম নিয়ে চর্চা দীর্ঘদিনের। অধিকাংশেরই দাবি, পুরোটাই গেম প্ল্যান। কিন্তু নন্দিনীর দুর্গ ছাড়ার মুহূর্তে রাজবীরের চোখের জল যেন কোথাও গিয়ে প্রমাণ করে দিয়েছে তাঁর মনের ভিতরের গোপন কথা। যদিও প্রকাশ্যে ‘আশিকি ২’ কায়দায় চুমু নিয়ে প্রবল বিতর্কও হচ্ছে। এরই মাঝে তা নিয়ে মুখ খুললেন নন্দিনীর বাবা-মা। মেয়ের প্রতি রাজবীরের আবেগ দেখে মুগ্ধ তাঁরা। অভিনেত্রীর বাবা বললেন, “কতটা ভালোবাসালে একটা ছেলে এভাবে কাঁদতে পারে।”

রাজবীরের সঙ্গে মেয়ের সম্পর্কে যে কোনও আপত্তি নেই, তা আগেই বলেছিলেন নন্দিনীর মা-বাবা। তাঁদের সাফ কথা ছিল, মেয়ের পছন্দই তাঁদের পছন্দ। তবে সোশাল মিডিয়ায় যা কানাঘুষো, তাতে প্রেমের সত্যতা নিয়ে খানিকটা সন্দেহ যে ছিল, তা বলাই যায়। তবে রবিবার নন্দিনীর দুর্গ ছাড়ার মুহূর্তে যে প্রেমের পরীক্ষায় পাশ করে গেলেন রোমিও। নন্দিনীকে আটকানোর চেষ্টা, তাঁর চোখের জল মন জিতে নিয়েছে দর্শকদের। মেয়ের প্রতি রাজবীরের এই আবেগ-ভালোবাসায় আপ্লুত নন্দিনীর বাবা-মাও। একটি সাক্ষাৎকারে রাজবীরের প্রসঙ্গে বলতে গিয়ে ‘জামাই’ সম্বোধন করতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন:

নন্দিনীর বাবা বললেন, “ও যেভাবে কাঁদল…। একটা ছেলে যেভাবে কাঁদল, তা সত্যি কারের ভালো না বাসলে সম্ভব না।” এরপরই তিনি বলেন, “ও যেভাবে দরজার পাশে বসে, বাবা, বাবা বলে ডাকছিল…।” একথা বলতে গিয়ে নন্দিনীর বাবার চোখের কোণে উঁকি দিল জল। এরপর অভিনেত্রীর মা বলেন, “আমার মেয়ে এরকম কাউকেই খুঁজত, যে ওকে প্যাম্পার করবে।” উল্লেখ্য, প্রতিযোগীদের চোখে নন্দিনী এলিমিনেটেড হয়ে গেলেও তিনি কিন্তু এখনও রয়েছেন খেলাতেই। এই মুহূর্তে সিক্রেট রুম থেকে খেলায় নজর রাখছেন তিনি। কবে কীভাবে মূল দুর্গে ফেরানো হয় তাঁকে, সেটাই দেখার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *