ব্যাংকক-সিঙ্গাপুর হয়ে রাজধানীতে মাদকচক্র! দিল্লি বিমানবন্দরে উদ্ধার ২৫ কোটির গাঁজা 

ব্যাংকক-সিঙ্গাপুর হয়ে রাজধানীতে মাদকচক্র! দিল্লি বিমানবন্দরে উদ্ধার ২৫ কোটির গাঁজা 

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিমানবন্দর শুল্ক দপ্তর কর্মীদের কাছে হাতেনাতে ধরা পড়ে গেলেন এক মাদক পাচারকারী। তাঁর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের গাঁজা উদ্ধার হয়েছে। একথা রবিবার এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছে শুল্ক দপ্তর। ওই পোস্টে আরও জানানো হয়েছে, গত বৃহস্পতিবার এক ভারতীয় যাত্রী ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে বিমানে দিল্লির বিমানবন্দর পৌঁছন। গ্রিন চ্যানেল দিয়ে বেরোনোর সময় ওই যাত্রীর জিনিসপত্র ও লাগেজে তল্লাশি চালান শুল্ক দপ্তরের কর্মীরা। যাত্রীর নীল ও গাঢ়-ধূসর রঙের ট্রলি ব্যাগ পরীক্ষা করে দেখা যায়, সেখানে কালো পলিথিনে মোড়ানো মোট পঁচিশটি প্যাকেট রয়েছে। প্যাকেটের ভিতরে সবুজ রঙের মাদকদ্রব্য মিলেছে, যা গাঁজা বলেই অনুমান আধিকারিকদের। সবমিলিয়ে যার ওজন ২৫ কেজির মতো।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪.৮ কোটি টাকা। শুল্ক দপ্তর জানিয়েছে, ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি আলিপুরদুয়ারে এক মাদক পাচার চক্রের খোঁজ মিলেছে। ভূটান সীমান্তের জয়গাঁ থেকে মাদকচক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। যার মধ্যে একজন মহিলা। খোদ কলকাতাতেও মাদক পাচারের মতো চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। কেনিয়া থেকে মাদক পাচারের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *