বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য

বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


স্কুলের সিকরুমে কন্ডোমের প্যাকেট, আর অ্যাকাউন্ট সেকশনে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। বুধবার রাতে কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কার্যত দায় ঝেড়ে ফেলেছেন স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল। তাঁর দাবি, এপ্রিল মাস থেকে জমা থাকা অ্যাডমিশনের টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্ব ছিল অ্যাকাউন্ট সেকশনের। টাকা কেন ব্যাঙ্কে জমা পড়েনি, তার জবাবও তাদের কাছেই রয়েছে।

এই বিষয়ে আরও খবর

প্রিন্সিপাল জানান, স্কুলের অ্যাডমিশনের টাকা অ্যাকাউন্ট সেকশনে জমা ছিল। সেই টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্বও ছিল ওই বিভাগের। পুরো বিষয়টি তারা দেখত। উদ্ধার হওয়া নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত হোক বলেও দাবি করেন তিনি। স্কুলের সিক রুমের আলমারি থেকে কন্ডোম উদ্ধারের ঘটনাও স্বীকার করেছেন প্রিন্সিপাল। তবে কীভাবে তা সেখানে এল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছেন, একটি প্যাকেট থেকেই ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বিধায়কের আরও দাবি, উদ্ধার হওয়া অর্থ স্কুলের নয়। কাঁচরাপাড়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান কমল অধিকারী, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ‘কালো টাকা’ স্কুলে লুকিয়ে রাখা হয়েছিল। টাকার উৎস এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন বিধায়ক।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *