বেঙ্গালুরু বিমানবন্দরে ওড়ার আগে ইন্ডিগোর বিমান ধোঁয়া! আগুন আতঙ্কে হুলস্থুল, তারপর…

বেঙ্গালুরু বিমানবন্দরে ওড়ার আগে ইন্ডিগোর বিমান ধোঁয়া! আগুন আতঙ্কে হুলস্থুল, তারপর…

রাজ্য/STATE
Spread the love


বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে ওড়ার জন্য তৈরি ছিল ইন্ডিগোর উড়ানটি। শেষ মুহূর্তে বিমানের ভিতরে দেখা গেল ধোঁয়া। মুহূর্তে আগুন-আতঙ্ক ছড়ায়। এরপর তড়িঘড়ি উড়ান থেকে নামানো হল যাত্রীদের। সকলেই নিরাপদে আছেন বলেই জানা গিয়েছে। কোথা থেকে ধোঁয়া বের হল, কীভাবে আগুন ধরল বিমানে? খতিয়ে দেখছে বিমানসংস্থা।

বেঙ্গলুরু থেকে চেন্নাই যাওয়ার জন্য রানওয়েতে তৈরি ছিল ইন্ডিগোর ৬ই ৬০১৭ উড়ানটি। ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “নিরাপত্তার খাতিরে দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়। পাশাপাশি আপাৎকালীন বিভাগগুলিকে দ্রুত খবর দেওয়া হয়।” আরও জানানো হয়েছে, “সমস্ত যাত্রী এবং বিমানকর্মীরা নিরাপদে আছেন। তাদের টার্মিনালে ফেরত পাঠানো হয়েছে। সেখানে তাদের দেখভাল করছেন ইন্ডিগোর ফ্লোর কর্মীরা।” পাশাপাশি যতটা দ্রুত সম্ভব বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে যাত্রীদের জন্যে। তাঁদের জন্য জল-খাবার ইত্যাদির বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, দেশে বিমানে বিপত্তি লেগেই আছে। গত ২১ মে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়ান। অবতরণের সময় দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানের লেজ ঘষটে যায় রানওয়েতে। রাতের দিকে একই রুটের বিমানের ইঞ্জিনে দেখা যায় আগুন! তড়িঘড়ি সেটিকে জরুরি অবতরণ করানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বড় বিপদ ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার উড়ানটি। নিরাপদে যাত্রীদের বিমান থেকে নামানো হয়।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *