Jaipur
প্রশাসন সূত্রে খবর, জগতপুরা এলাকায় রেল লাইনের সমান্তরাল রাস্তার প্রস্থ থাকার কথা ৮০ মিটার। কিন্তু জবরদখলের জেরে তা কমে দাঁড়িয়েছিল মাত্র ২৫-৩০ মিটারে। তাই রাস্তা চওড়া করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু ওই অংশে একাধিক ধর্মীয় স্থাপনা থাকায় উদ্বেগ তৈরি হয়। তাই অতিরিক্ত সতর্ক হয় স্থানীয় প্রশাসন।
