অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর তৈল শোধনাগারে ভয়ংকর বিস্ফোরণ। তারপরই বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে তেল শোধনাগার। তারপরই আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি তেল শোধনাগারের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেল শোধনাগারের ভিতরে একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লেগেই এই বিপত্তি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে আগুন নেভানোর কাজ।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, আগুন কেবল ওই ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তেল শোধনাগারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, শোধনাগারের একটি অংশে দাউ দাউ করে জ্বলছে আগুন। সঙ্গে ঘন কালো ধোঁয়া।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
